০২ আগস্ট, ২০১৫ ১৯:৩১
সিলেটে রোটারী ক্লাব অব সিলেট মিডটাউন এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়। রবিবার বাগবাড়ীস্থ পিডিবি স্কুল প্রাঙ্গনে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান বিধুভূষন চক্রবর্তী পিএইচএফ-এর পরিচালনায় ও ক্লাব সেক্রেটারী রোটারিয়ান মো; আলমগীর হোসেনের সহযোগীতায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপন করা হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিতরন অ ল, সিলেটের প্রধান প্রকৌশলী, প্রকৌশলী রতন কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে একটি ফলজ চারা রোপন করে বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি মো: কবির উদ্দিন, পিএইচএফ, এ্যাসিষ্টেন্ট গভর্নর (রোটারি ডিষ্টিক-৩২৮২), রোটারিয়ান পিপি প্রফেসর মো: আশিকুজ্জামান পিএইচএফ, এ্যাসিষ্টেন্ট গভর্নর (রোটারি ডিষ্টিক-৩২৮২)।
এসময় উপস্থিত ছিলেন বৃক্ষরোপন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান রাটারিয়ান পিপি প্রফেসর মো: শাখওয়াত হোসেন আজাদ,ডিস্ট্রিক্ট কো-চেয়ার রোটারিয়ান পিপি মো: দেলোয়ার হোসেন চুন্নু, পিডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষিতীন্দ্র কুমার দাস, পিডিবি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো: সামসুল আলম। পরবর্তীতে ক্লাব কর্মকর্তা, সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকবৃন্দ একে একে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করেন।
এসময় তারা বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে আসতে সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান ।
আপনার মন্তব্য