২৪ ফেব্রুয়ারি , ২০১৯ ১৯:৩৪
আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবুল ফজলের নেতৃত্বে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর সাথে কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেছেন। এসময় কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সিলেটে নিজস্ব কর ভবন নির্মানের দাবীতে জানান পরিকল্পনা মন্ত্রীর কাছে।
শনিবার (২৩ ফ্রেব্রুয়ারি) সন্ধায় সার্কিট হাউজে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা। সাক্ষাতকালে কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সিলেট কর ভবন না থাকায় সিলেটের করদাতাদের বিভিন্নভাবে সমস্যার কথা তুলে ধরেন। সিলেটে হাজার কোটি টাকা কর আদায় করা হলেও এসবের কার্যক্রম চলছে বিভিন্ন ভাড়া করা অফিসে। প্রতি বছর সিলেটে রাজস্ব আদায় বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কর ভবন স্থাপিত না হওয়ায় নিয়মিত করদাতা, নতুন করদাতা ও কর আইনজীবীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে।
এ সময় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সিলেটে কর ভবনের আশ্বাস দেন এবং মন্ত্রী সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার জন্য কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
আইনজীবী সমিতির নেতৃবৃন্দেও মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠান, মো. খায়রুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট এম ই এম এম ইকবালুর রহমান, শফিুকুর রহমান, সিরাজুল হোসেন আহমদ, অ্যাডভোকেট সুজিত বৈদ্য, ইকবালুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট আজিজুর রহমান, মোহাম্মদ আলী খোকন, মিন্টু চন্দ্র রায় প্রমুখ।
আপনার মন্তব্য