সুনামগঞ্জ প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি , ২০১৯ ২২:০১

সুনামগঞ্জ হাওরে বাঁধের কাজে অনিয়ম, ৪ জনের কারাদণ্ড

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে প্রকল্প বাস্তবায়নের চার কমিটির (পিআইসির) চার কর্মকর্তাকে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে তাদের এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা মো. সফিউল্লাহ।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ২৭ নম্বর পিআইসির সভাপতি আলী আহমদ, ৩ নম্বর পিআইসির সাধারণ সম্পাদক মনজু মিয়া, ১১ নম্বর পিআইসির সাধারণ সম্পাদক আবুল খায়ের ও ১২ নম্বর
পিআইসির সাধারণ সম্পাদক মীর হোসেন।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের জামখলা হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে ধীর গতি ও নানা অনিয়ম হচ্ছিল। কাজের দায়িত্বে থাকা চারটি পিআইসির কমিটিকে বার বার কাজ স্বচ্ছ ও দ্রুত শেষ করার তাগিদ দেয়া হয়। কিন্তু প্রশাসনের কথা না শোনায় চারটি পিআইসির সভাপতি ও তিন সাধারণ সম্পাদককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত গঠন করে তাদের দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বিচারক মো. সফিউল্লাহ জানান, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত