০৭ আগস্ট, ২০১৫ ১৮:৩২
হবিগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ২৪ জন পরোয়ানাভুক্ত ও ৫ জন নিয়মিত মামলার আসামী।
গতকাল বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা কর্মকর্তা শাহ গোলাম মর্তুজা জানান, জেলার মাধবপুর থানায় ৪ জন, চুনারুঘাট থানায় ৬ জন বাহুবল থানায় ১১ জন, নবীগঞ্জ থানায় ৫ জন এবং সদর, আজমিরীগঞ্জ ও লাখাই থানায় ১ জন করে আসামী গ্রেফতার করা হয়েছে।
আপনার মন্তব্য