০৮ আগস্ট, ২০১৫ ১৫:৩৪
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট মহানগর শাখা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন উপলক্ষে শনিবার সকাল ১১ টায় নগরীর মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়ায় এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সুকেশ চন্দ্র দেবকে আহ্বায়ক ও রোটারিয়ান কুমার গণেশ পালকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট সিলেট মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
সুকেশ চন্দ্র দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর মানবাধিকার নেত্রী দিবা রানী দে বাবলী, জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়, জেলা শাখার সহ সভাপতি মনিন্দ্র রঞ্জন দে, কুমার গণেশ পাল, শুভ্রাংশু দে অপু, শক্তিপদ দত্ত, পণ্ডিত বিনয় ভূষণ তালুকদার, গোপেন্দ্র তালুকদার ও জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি জেলা শাখার সভাপতি সুমন রঞ্জন দাস প্রমুখ।
সভায় আগামী ২৮ আগস্ট শুক্রবার সকাল ১১টায় নগরীর মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়ায় সম্মেলনের সিদ্ধান্ত গৃহিত হয়।
আপনার মন্তব্য