০৮ আগস্ট, ২০১৫ ২২:২২
শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের আহবানে এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেলে সুস্পষ্ট অন্তর্ভূক্তির করার দাবিতে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি(বাকবিশিস) সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক মানববন্ধন শনিবার সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাকবিশিস জেলার শাখার সভাপতি অধ্যক্ষ শামছুল ইসলামের সভাপত্বিতে ও বাকবিশিস মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ফয়েজ আহমদ বাবরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাকবিশিস মহানগর শাখার সভাপতি উপাধ্যক্ষ অজয় কুমার রায়, জেলার সাধারণ সম্পাদক পৃস্তিশ কান্তি ঘোষ, বিভাগীয় সাধারণ সম্পাদক অধ্যাপক্ষ জমির উদ্দিন, অধ্যক্ষ মুছাদ্দিস আহমদ।
এছাড়া অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ইসরাইল আহমদ, সাধারণ সম্পাদক শমশের আলী, বাকবিশিস এর যুগ্ম সম্পাদক অধ্যাপক্ষ আশিকুজ্জামান, সাব্বির আহমদ, সিতাংশু শেখর দে, কাশমির রেজা, শাখাওয়াত হোসেন, লিটন চন্দ্র দে, রথী লাল রায়, হিমাংশু রঞ্জন দাস, রঞ্জিত মোহন্ত, এনামুল হক, মাধব রায়, কৃঞ্চ সূত্রধর, অসিম কুমার দাস, এম এ রহিম, প্রাণ কান্ত দাস, রেজাউর রহমান, বিধান শিকদার, আবুল খায়ের, শংকর কুমার দাস, সুনির্মল দও, দেব জ্যোতি দাস, মুহিবুর রহমান প্রমুখ।
আপনার মন্তব্য