০৯ আগস্ট, ২০১৫ ২২:৪৭
ছাত্রদলের আভ্যন্তরীন কোন্দলে খুন হওয়া মেহরান সিদ্দিকী সজিবের খুনিদের শাস্তি দাবি করেছেন তার বাবা জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলার আহবায়ক আব্দুল্লাহ সিদ্দিকী। রোববার ছেলের ২৭ তম জন্মবার্ষিকীতে তিনি এ দাবি জানান।
রোববার সিলেট নগরীর শিবগঞ্জ খরাদিপাড়াস্থ বৈশাখী আবাসিক এলাকায় জাপা নেতা আব্দুল্লাহ সিদ্দিকীর বাসায় খুন হওয়া সজিবের জন্ম দিন উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করা হয়। দোয়া মাহফিলে নিহত মেহরান সিদ্দিকী সজিবের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি জান্নাতবাসী হওয়ার জন্য দোয়া করা হয়। এ ছাড়া হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়েছে।
দোয়া মাহফিলে শিবগঞ্জ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, আব্দুল্লাহ দিদ্দিকীর পরিবারের সদস্য, আত্মীয় স্বজন এবং নিহত সজিবের বন্ধুরা উপস্থিতি ছিলেন।
প্রসঙ্গত, ২০১২ সালের ৯ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট নগরীর শিবগঞ্জ খরাদিপাড়াস্থ নিজ বাসায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ সিদ্দিকীর কনিষ্ঠ ছেলে মেহরান সিদ্দিকী সজিবকে (২২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়।
আপনার মন্তব্য