১০ আগস্ট, ২০১৫ ১৯:০৬
বড়লেখা উপজেলা শহরের বিভিন্ন দোকানে অভিযান চালান ভ্রাম্যমান আদালত। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার এর সহকারী পরিচালক আল আমিন।
সোমবার ১০ আগস্ট দুপুর ২টায় তিনি ৫ দোকানে মেয়াদ উত্তীর্ণ ও নিম্নতম মানের পণ্য সংরক্ষণের অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া দোকানগুলোতে পণ্যের মান সংরক্ষণের পাশা পাশি প্রতিদিনের পণ্য মূল্য তালিকা টানানোর নির্দেশ দেন। সর্বোচ্চ ৩ হাজার টাকা জরিমানা করা হয় রেলওয়ে মার্কেটের আজিজ মিয়ার মসলা মিলকে।
এছাড়া তার দোকানের মরিচ, হলুদ, বাখরসহ বিভিন্ন মসলার গুড়ার মান পরিক্ষার জন্য নমুনা নেন। মেয়াদ উত্তীর্ণ কনডেন্সড দুধ রাখার দায়ে দুলু মিয়ার আফসানি ষ্টোরকে ৫’শত টাকা, মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল বাঘা-বাড়ি ঘি’র জন্য হাজী আব্দুর রহমান ষ্টোরকে ৫’শত টাকা, জনতা মিষ্টি ঘরকে ২ হাজার টাকা ও ফাস্ট ফুড গার্ডেন এন্ড মুসলিম মিষ্টি ঘরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে আদালতের ম্যাজিষ্ট্রেট সকলকে পণ্যের মান সংরক্ষণের জন্য সকর্ত করেন, অন্যথায় ভবিষ্যতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
আপনার মন্তব্য