মৌলভীবাজার প্রতিনিধি

১১ আগস্ট, ২০১৫ ১৪:১৯

বড়লেখায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের দক্ষিণভাগ বাজার থেকে সানু মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পূর্ব দক্ষিণভাগ গ্রামের হারুন মিয়ার পুত্র। গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই স্বপন চন্দ্র সরকার অভিযান চালিয়ে বিক্রি কালে ২৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করেন।

বড়লেখা থানার এসআই স্বপন চন্দ্র সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা বিক্রি কালে সানু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত