১১ আগস্ট, ২০১৫ ১৫:১৭
প্রতারণার মাধ্যমে গ্রাহকদের হয়রানির অভিযোগে স্বপ্নতরী সমবায় সমিতির বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভূক্তভোগীরা। সমবায় সমিতির নামে দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানটি উচ্চ সুদে ঋণ প্রদান করে আসছিলো। প্রতারণার মাধ্যমে ঋণগ্রহিতাদের স্বর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ রয়েছে এই সমিতির বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে নগরীর শিবগঞ্জ পয়েন্টে আয়োজিত মানব বন্ধনে ক্ষতিগ্রস্তরা ‘স্বপ্নতরী বহুমুখী সমবায় সমিতি’র চেয়ারম্যান, পরিচালকদের নানা অপকর্ম তুলে ধরেন ও মামলা দিয়ে হয়রানী থেকে মুক্তির দাবী করেন।
অবৈধ ও বেআইনী ভাবে গ্রাহকদের ঋন দিয়ে ব্লাংক চেক নিয়ে হত দরিদ্র প্রায় ৪ হাজার মানুষকে চেক ডিজঅনার্ড মামলায় হয়রানী করা হয়েছে বলেও মানববন্ধনে অভিযোগ করা হয়।
ভূক্তভোগিরা অবিলম্বে স্বপ্নতরীর চেয়ারম্যান ফয়েজুল কয়েছের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রাহকদের ব্লাংক চেক উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
ভূক্তভোগিরা এর আগেও স্বপ্নতরীর চেয়ারম্যান ফয়েজুল কয়েছের বিচারের দাবিতে প্রশাশনের কাছে স্মারকলীপি প্রদান ও মানববন্ধন করেন।
আপনার মন্তব্য