হবিগঞ্জ প্রতিনিধি

১১ আগস্ট, ২০১৫ ১৭:৩৮

মহাসড়কে বেপরোয়া গাড়ি চালানোয় শায়েস্তাগঞ্জে ট্রাক্টর চালকের কারাদন্ড

ঢাকা-সিলেট মহাসড়কে বেপরোয়া গাড়ি চালানোর দায়ে এক ট্রাক্টর চালককে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অপর ট্রাক্টর চালককে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার সামনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আরিফুল ইসলাম।

ভ্রাম্যমান আদলত সূত্র জানায়, সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বেপরোয়া গাড়ি চালানোর সময় জেলার চুনারুঘাট উপজেলার মুমিনপুর গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে শের আলীকে গাড়ি থামানোর সংকেত দেয়া হয়। কিন্তু এতে সে আরো বেপরোয়া গতিতে গাড়ি চালায়। অল্পের জন্য রক্ষা পান ভ্রাম্যমান আদালতের সাথে দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবল। পরে তাকে প্রায় আধাকিলোমিটার দূরে আটক করে পুলিশ। এসময় ভ্রাম্যমান আদালত তাকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। একই অপরাধে চুনারুঘাট উপজেলার বাগবাড়ি গ্রামের মৃত আতাব উল্লার ছেলে ট্রাক্টর চালক আসকির মিয়াকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, একই এলাকায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৯টি যানবাহনকে ৯ হাজার ৮শ’ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম।

আপনার মন্তব্য

আলোচিত