সিলেটটুডে ডেস্ক

১১ আগস্ট, ২০১৫ ১৭:৪৭

সিলেটে বিজিবির মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচী

সিলেটে বর্ডার গার্ডের মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচী মঙ্গলবার সকালে সেক্টর ভবন সংলগ্ন পুকুরে উদ্বোধন করা হয়েছে। বিজিবি সিলেট সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডর লে. কর্ণেল শাহ আলম চৌধুরী এ কর্মসূচীর উদ্বোধন করেন।

বিজিবি সিলেট সেক্টরের সকল পুকুর অধীনস্থ ৩টি বর্ডার গার্ড ব্যাটালিয়ন এবং এর আওতাধীন বিত্তপি/ক্যাস্প সমূহের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ৩২,২৫০ টি মৎস্য পোনা অবমুক্তকরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি সদস্যরা ছাড়াও গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত