সুনামগঞ্জ প্রতিনিধি

১১ আগস্ট, ২০১৫ ২১:৪৩

পর্যাপ্ত শিক্ষকের দাবিতে সুনামগঞ্জে কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক সংকটের কারণে এ বছরের এইচএসসি’র ফল বিপর্যয় হয়েছে দাবি করে পর্যাপ্ত শিক্ষকের দাবীতে মানববন্ধন করেছে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে শহরের ট্রাফিক পয়েন্টে শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন এইচএসসি পরীক্ষার্থী আবু সালেখ, আতাউর রহমান ও দশম শ্রেণীর শিক্ষার্থী ইসতিয়াক আহমদ প্রমুখ।
শিক্ষার্থীরা বক্তব্যে বলে, প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক না থাকার কারনে এইচএসসি এবং এসএসসি পরীক্ষার্থিরা ভালো করে প্রস্তুতি নিতে পারেছে না। প্রতিষ্ঠান প্রধানদের বিবেকহীন উদাসীনতার কারনে শিক্ষক সংকট কাটছে না। বিভিন্ন বিভাগের শিক্ষক ও সহকারীদের অনিয়মের কারনে বিভিন্ন সময় শিক্ষকরা আসলেও তাদের কুট কৌশলের কারনে চলে যেতে বাধ্য হয়। দ্রুত শিক্ষক সংকটের সমাধান ও প্রতিষ্ঠানের সব অনিয়মের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের দাবি জানায় শিক্ষার্থিরা।

আপনার মন্তব্য

আলোচিত