হবিগঞ্জ প্রতিনিধি

১২ আগস্ট, ২০১৫ ১৯:৫০

শায়েস্তাগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার আটক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পুরানবাজার রেলওয়ে সেতুর পাশে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় একটি পুরাতন ড্রেজার মেশিন, ৫ হাজার ঘনফুট বালু ও পাইপ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বেলা ৩টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার জামিল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। পরে জব্দকৃত মালামাল নিলামে ৩৮ হাজার টাকায় বিক্রি করা হয়।

এদিকে, সকালে পাটের মোড়কের পরবর্তীতে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় শহরের উমেদনগর এলাকার খান অটো রাইস মিলকে ৪ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আরিফুল ইসলাম।

একই অপরাধে ওই এলাকার জালাল উদ্দিন রাইস মিলকে ৪ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার জামিল।

আপনার মন্তব্য

আলোচিত