১৩ আগস্ট, ২০১৫ ১৩:৪৭
সিলেট নগরীর মদনমোহন কলেজে ছাত্রলীগ কর্মী আব্দুল আলী হত্যার ঘটনায় আঙ্গুর মিয়া (২০) নামে আরেক জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত তিনজনকে আচক করা হলো। আটককৃত তিনজই ছাত্রলীগ কর্মী বলে জানিয়েছে পুলিশ।
তবে হত্যাকান্ডের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এ ঘটনায় এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোরে সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার বিকেলে এ ঘটনায় আটক প্রধান অভিযুক্ত প্রণোজিতের দেওয়া তথ্যের ভিত্তিতে আঙ্গুরকে আটক করা হয়।
এ ঘটনায় বুধবারই প্রণোজিৎ দাস ও রাহুল কান্তি দে কে আটক করে পুলিশ। আটককৃতরা জিজ্ঞাসাবাদে আলীর হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন কতোয়ালি থানার ওসি সুহেল আহমদ।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) সাজ্জাদুল আলম সিলেটটুডেটোয়েন্টিফোরডটকম’কে বলেন, আটক আঙ্গুর মিয়া একই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও দোয়ারা বাজার উপজেলার নেয়ামতপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর আটক প্রধান অভিযুক্ত প্রণোজিতের দেওয়া তথ্য অনুযায়ী তাকে আটক করা হয়। আটকের পর আঙ্গুরকে নিয়ে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, বুধবার (১২ আগস্ট) বেলা সোয়া ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে তাকে ছুরিকাঘাত করে পুণজিৎ দাসসহ আরও ৪/৫ জন ছাত্রলীগ কর্মী। এতে গুরুতর আহত হন তিনি। পরে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেলে তার মৃত্যু হয়।
আপনার মন্তব্য