সিলেটটুডে ডেস্ক

০৬ মে, ২০১৯ ১৯:৫৯

চাঁদ দেখা গেছে, মঙ্গলবার রোজা

বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে। তাই  মঙ্গলবার (৭ মে) থেকে মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র রমজান মাস শুরু হবে।

সোমবার (৬ মে) সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ চাঁদ দেখার খবর জানান।

এসময় তিনি বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে চাঁদ দেখার খবর পাওয়া গেছে। ফলে মঙ্গলবার থেকে রমজান মাস গণনা শুরু হবে। আগামী ১ জুন শবে কদর পালিত হবে।

এর আগে বাংলাদেশের চাঁদ দেখা কমিটি সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে বৈঠকে বসে। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী, তিনি জাতীয় চাঁদ দেখা কমিটিরও সভাপতি।

মঙ্গলবার রোজা শুরু হবে তাই সোমবার রাতে তারাবিহর নামাজ পড়ার পর ভোররাতে সেহরি খাবেন বাংলাদেশের মুসলমানরা। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করবেন তারা।

আপনার মন্তব্য

আলোচিত