১৩ আগস্ট, ২০১৫ ২২:৩০
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ যুব মৈত্রী সিলেট মহানগর শাখা ও বাংলাদেশ ছাত্র মৈত্রী সিলেট জেলা কমিটির উদ্যোগে মুক্তমনা ও বিজ্ঞান মনস্ক লেখক নিলয় নীল, অভিজিৎ রায়, অনন্ত দাশসহ সকল ব্লগার হত্যাকান্ডের প্রতিবাদে মশাল মিছিল বের হয়।
মিছিলটি সন্ধ্যাবাজারস্থ পৌরবিপনী মার্কেট থেকে বের হয়ে কোর্ট পয়েন্ট ও জিন্দাবাজার হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ যুব মৈত্রী সিলেট মহানগর কমিটির সিনিয়র সহ সভাপতি শামীম মজুমদার ও সাধারণ সম্পাদক ইউসুফ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য কমরেড সিকন্দর আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্কাস পার্টি সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড আবুল হোসেন, শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড কাজী আলফাজ, নারী মুক্তি সংসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক শাহেদা আক্তার, বাংলাদেশ যুব মৈত্রী সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সহ সভাপতি লিয়াকত আলী, সহ সভাপতি মুহিত খান, প্রচার সম্পাদক এ এস এম মাছুম খান, আব্দুল্লাহ খোকন, ছাত্র মৈত্রী সিলেট জেলা কমিটির সভাপতি স্বপন দাস, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা চৌধুরী, চৌধুরী হিমেল আলম, নয়ন আহমদ নুর, রাব্বি, আঙ্গুর মিয়া, রুকন উদ্দিন, জুবায়ের আহমদ সুমন চন্দ্র দাস, শাহ আলম, আব্দুল মান্নান, মনিরুল ইসলাম, মিলন, তোফায়েল, কামাল, সাজ্জাদ, জসিম, সানি প্রমুখ।
আপনার মন্তব্য