১৩ আগস্ট, ২০১৫ ২২:৫২
সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, ১৫ আগস্টে বিএনপি নেত্রী খালেদা জিয়া ভূয়া জন্মদিনের অনেক কেক কেটেছেন। আর ১৫ আগস্ট জন্মদিনের কেক কাটতে পারবেন না খালেদা। আর যদি কেক কাটতেই হয় তাহলে দেশে নয় লন্ডনে গিয়ে ছেলেকে নিয়ে সেলিব্রেট করুন।
তিনি বিএনপি জামায়াতকে সতর্ক করে বলেন, যারা এদেশে অতীতে জ্বালাও পোড়াও, আন্দোলন করেছে আজ তারা ব্যার্থ হয়েছে। বিএনপি জামায়াতের ভাইদের বলছি, আপনারা দেশের উন্নতির বিরুদ্ধে কোন কিছু করলে। প্রশাসন আপনাদেরকে ট্রলারেট করবে না।
তিনি বৃহস্পতিবার বিকেলে কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গনে কুলাউড়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং সাবেক সাংসদ আব্দুল জব্বার স্মৃথি সংসদের যৌথ আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী, জাতীয় শোক দবিস, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল নেত্রীবৃন্ধ ও কুলাউড়ার প্রয়াত সকল আওয়ামী লীগের নেতাকর্মীর স্মরনে এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
অনুষ্ঠানে আব্দুল জব্বার স্মৃতি সংসদের সভাপতি উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আব্দুল মতলিবের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ফিরুজ, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মোক্তাদির তোফায়েল, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক ফজলু, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক সিপার উদ্দিন আহমদ, যুবলীগ নেতা খায়রুল ইসলাম কয়ছর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বঙ্গবন্ধুসহ আওয়ামী লীগের প্রয়াত নেতাদের রুহেত মাগফেরাত ও দেশ এবং জাতির শান্তি কামনা করে মোনাজাত করেন প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী।
আপনার মন্তব্য