কুলাউড়া প্রতিনিধি

১৩ আগস্ট, ২০১৫ ২৩:২০

কুলাউড়ায় প্রগতিশীল সংগঠন সমূহের মানবব্ন্ধন

সারাদেশে অব্যাহত ভাবে হত্যা, খুন, নারী ধর্ষনের প্রতিবাদে ও প্রগতিশীল মুক্তমনা লেখক নীলয় নীল হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কুলাউড়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, উদীচী শিল্পী গোষ্ঠি কুলাউড়া শাখা। 

বৃহস্পতিবার সকাল ১১টায় কুলাউড়া শহরে বিক্ষোভ মিছিল শেষে ষ্টেশন চৌমহনীতে মানববন্ধনে উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি প্রতাপ সিংহের সভাপতিত্বে ও নির্মল্য মিত্র সুমনের স লনায় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির মৌলভীবাজার জেলা সভাপতি খন্দকার লুৎফুর রহমান, উপজেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ও পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, ক্ষেতমজুর নেতা সৈয়দ মোশারফ আলী, উদীচী সভাপতি মাহবুবুর রহমান মাক্ক. যুব ইউনিয়ন সভাপতি মাহবুব করিম মিন্টু, যুব নেতা গোলাম মোস্তফা পাবেল, ছাত্র ইউনিয়ন সাধারন সম্পাদক মো. ফয়জুল হক প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত