১৪ আগস্ট, ২০১৫ ০০:১৪
সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরসহ ৯ জামাত-শিবিরের নেতাকর্মীকে আটক করেছে শাহপরান থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ সবুজবাগ জামেয়া মসজিদে গোপন বৈঠককালে তাদের অাটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, নগরীর শিবগঞ্জ সবুজবাগ জামেয়া মসজিদে এশার নামাজের পর থেকেই বসে জামাত-শিবিরের শীর্ষ নেতৃবৃন্দের গোপন বৈঠক। পুলিশের কাছে এমন গোন খবর পূর্ব থেকেই ছিলো।
নামাজের পর রাত সাড়ে ১০টার দিকে একের পর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মসজিদে অবস্থান নেয়। গোপন বৈঠক চলাকালে পুলিশ মসজিদের চারপাশ ঘিরে ফেলে। এরপর একে একে বের হওয়ার সময় তাদেরকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, সিলেট মহানগর জামায়াতের কার্যক্রম এখন শিবগঞ্জ সবুজবাগ এলাকা কেন্দ্রীক। ওই এলাকার বিভিন্ন বাসা-বাড়িতে বসবাস করছেন জামাত-শিবিরের শীর্ষ স্থানীয় নেতারা।
শাহপরান থানার (ওসি তদন্ত) মনিরুল ইসলাম বলেন, শিবগঞ্জ সবুজবাগ জামেয়া মসজিদে গোপন বৈঠক চলাকালিন সময়ে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য মসজিদে বসেছিলো।
আপনার মন্তব্য