নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০১৫ ১৩:৩৬

যারা ৫০ হাজার টাকা বেতন দিতে পারে তারা কেনো ভ্যাট দিতে পারবে না: অর্থমন্ত্রীর প্রশ্ন (ভিডিও)

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বেসকরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আরোপিত ভ্যাট কমানোর হবে না। ভ্যাট কমানোর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকেও তিনি সমর্থন করেন না বলে জানান অর্থমন্ত্রী।

আজ শুক্রবার দুপুরে সিলেটের বাগবাড়ি শিশু সদনের শিশুদের মাঝে খাবার ও কাপড় বিতরণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান অর্থমন্ত্রী। এসময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে বলেও মন্তব্য করেন মুহিত।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ এতিম শিশুদের মাঝে এ খাবার ও কাপড় বিতরণ করে।

ভ্যাট বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপারে সাংবাদিকরা অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করলে তিনি ক্ষুব্দ কণ্ঠে বলেন,' তারা ৫০ হাজার টাকা ৩০ হাজার টাকা বেতন দিতে পারে। মাত্র সাড়ে ৭ পাসেন্ট ভ্যাট কেনো দেবে না? তাদের আন্দোলনে আমার কোনোভাবেই সমর্থন নেই।'

 উল্লেখ্য, এ বছর প্রস্তাবিত বাজেটে বেসরকারী বিশ্বিবদ্যালয়ের শিক্ষার উপর ১০ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তা সাড়ে ৭ শতাংশে নামানো হয়।

শিক্ষার উপর এই ভ্যাট বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ক'টি হত্যার ঘটনা বাদ দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন বেশ স্থিতিশীল।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে আমরা অনেক কাজ করেছি। পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা অনেক বাড়ানো হয়েছে। গত পাঁচ বছরে প্রায় ৩০ হাজার বাড়ানো হয়েছে। এই মেয়াদে আরো ৫০ হাজার বাড়ানো হবে। ফলে সর্বসাকুল্যে দেশের আইনশৃ্খলা পরিস্থিতি ভালো আছে।

খাবার ও কাপড় বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, স্বেচ্ছেসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পংকজ পুরকায়স্থসহ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

ভিডিও :

আপনার মন্তব্য

আলোচিত