সিলেটটুডে ডেস্ক

১৪ আগস্ট, ২০১৫ ১৪:৩১

নিলয় হত্যা : প্রতিমন্ত্রীর ভাতিজাকে রিমান্ডে নিতে চায় পুলিশ

ব্লগার নিলয় নীল হত্যার ঘটনায় আটক শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাতিজা সাদ আল নাহিয়ানসহ দুই জনকে ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমশিনার) জাহাঙ্গীর আলম সরকার সংবাদমাধ্যমকে জানান, ‘হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে শুক্রবার তাদের আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হবে।’

বৃহস্পতিবার সন্ধ্যায় নাহিয়ান ও রানা নামে দুইজনকে রাজধানীর উত্তরা ও কালশী এলাকা থেকে আটকের কথা জানায় ডিএমপি।

সন্দেহভাজন হিসেবে আটক এ দুজনের মধ্যে নাহিয়ান ব্লগার আসিফ মহিউদ্দিনকে হত্যা চেষ্টা মামলার আসামি।

পুলিশের ধারণ তারা দুজনেই আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য।

গেলো শুক্রবার রাজধানীর গোড়ানে বাসায় ঢুকে ব্লগার নিলয় নীলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার নিলয়ের স্ত্রী আশা মনি অজ্ঞাত চার যুবককে আসামি করে সেরাতেই খিলগাঁও থানায় মামলা করেন।

আপনার মন্তব্য

আলোচিত