১৪ আগস্ট, ২০১৫ ২০:৩১
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ এবং ‘বঙ্গবন্ধু পরিষদ’ শুক্রবার (১৪ আগস্ট) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মিলাদ মাহফিলের আয়োজন করে। মিলাদ মাহফিলে দোয়া-মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মতিউর রহমান।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ এবং ‘বঙ্গবন্ধু পরিষদ’ এর আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলমম, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মো. ইউনূছ, ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশী জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরাম’ এর আহ্বায়ক অধ্যাপক সাজেদুল করিম, ইনস্টিটিউশনাল কোয়ালিটি এশিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক . আবদুল আউয়াল বিশ্বাস, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. ফারুক উদ্দিন, রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন, ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি আবু সাইদ আকন্দ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ প্রমূখ।
মিলাদ মাহফিলে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেয়।
আপনার মন্তব্য