১৫ আগস্ট, ২০১৫ ২০:০১
জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। জনগণের ভাগ্য উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতি, সন্ত্রাস, দুঃশাসন ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করার আহ্বান জানিয়ে হুইপ বলেন, ২০২১ সালের মধ্যে শিক্ষা ও প্রযুক্তিতে উন্নত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মাধ্যমে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে৷
হুইপ গতকাল শুক্রবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের মুছেগুল গ্রামে প্রায় ৩৪ লক্ষ টাকা ব্যয়ে ৯২ পরিবারের মাঝে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হুইপ বলেন, 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য৷' ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু’র শোক দিবসকে শক্তিতে পরিণত করে সোনার বাংলা গড়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
মুছেগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফের সভাপতিত্বে ও ছাত্রলীগ যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা: প্রণয় কুমার দে, যুগ্ম সম্পাদক আনোয়ার উদ্দিন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, ডিজিএম নীল মাধব বণিক, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল আহাদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি তানিমুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম, সাংগঠনিক রিফাত আহমদ, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেহান পারভেজ রিপন, সমাজসেবক মানিক আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য