কুলাউড়া প্রতিনিধি

১৫ আগস্ট, ২০১৫ ২০:০৩

রাজনগরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত

মৌলভীবাজারের রাজনগর উপজেলা সদরের বিসাইর দোকান এলাকায় দুই যুবকের টাকা লেনদেনের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একটি ঘর ভাংচুর ও ১০ জনেরও বেশি আহত হয়েছেন। সংঘর্ষ ছড়িয়ে পড়লে রাজনগর থানার পুলিশ অতিরিক্ত ফোর্স এনে পরিস্থিতি শান্ত করে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ১৩ আগস্ট রাত সাড়ে ৯টার সময়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শি সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের সাবপুর গ্রামের বিসাইর দোকানে ওই এলাকার শাওন পাঁচগাও ইউনিয়নের কেওলা গ্রামের রুবেলের কাছে ২ হাজার টাকা পাওনা দাবি করে আটকে রাখে। খবর পেয়ে রুবেলের অভিভাবক পাঁচগাও ইউনিয়নের সাবেক মেম্বার সিরাজুল ইসলাম, রুবেলের মা ও আতœীয় স্বজন ঘটনাস্থলে ছুটে আসেন। টাকা পাওনা নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার জের ধরে সংঘর্ষ বেধে যায়। এদিকে সিরাজুল ইসলামকে আটকে রাখা হয়েছে বলে কেউলা গ্রামে খবর পৌঁছালে ওই গ্রামের লোকজন বিসাইর দোকান এলাকায় ছুটে আসেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উত্তেজিত লোকজন শাহিন আহমদের ঘর ভাংচুর করেন। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ অতিরিক্ত ফোর্স নিয়ে এসে পরিস্থিতি শান্ত করে।

সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন সিরাজুল ইসলাম সানা (৪৭), রুবেলের মা শাজনা বেগম (৩৫), মুসা (২৮), সেলিম আহমদ (৩৬), দেওয়ানুর রহমান (৩৫), শাহিন আহমদ (৪৫), রুবেল (২২), শাওন (২৪)। আহতদেরকে রাজনগর ও মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. শামছুদ্দোহা পিপিএম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেনে আনে। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। 

আপনার মন্তব্য

আলোচিত