সুনামগঞ্জ প্রতিনিধি

১৫ আগস্ট, ২০১৫ ২০:৪৪

দিরাইয়ে মোটরসাইকেল চাপায় নিহত ১

সুনামগঞ্জের দিরাই উপজেলায় মোটরসাইকেল চাপায় সমীরণ দাস(২৫) নামের এক মাইক্রোবাস হেলপার নিহত হয়েছে। সে দৌজা গ্রামের নিত্যানন্দ দাসের ছেলে্ ও পেশায় মাইক্রোবাস হেলপার।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার দুপুরে দিরাই পৌর এলাকার ডাকবাংলো রোড এলাকায় সমীরণ মাইক্রোবাস ধোয়ার কাজ করছিলো। এমন সময় মুন্না নামের এক ব্যাক্তি দ্রুতগামী মোটরসাইকেল দিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

দিরাই থানার ওসি বায়েছ আলম জানান, মোটরসাইকেল চালককে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত