সিলেটটুডে ডেস্ক

০৪ জুলাই, ২০১৯ ১৭:০৮

সাংবাদিক দম্পতির বাসায় হামলার ঘটনায় মামলা

সিলেট নগরের গোয়াইটুলা এলাকায় সাংবাদিক দম্পতির বাসায় হামলার ঘটনায় মামলা হয়েছে।  বুধবার (৩ জুলাই) রাতে এসএমপির এয়ারপোর্ট থানায় সাদিকুর রহমান সাকী বাদী হয়ে এজাহার দায়ের করেন। পরে মামলা রেকর্ড করেন ওসি শাহদত হোসেন।

এর আগে বুধবার (৩ জুলাই) বেলা দুইটার দিকে সাংবাদিক সাদিকুর রহমান সাকী ও সাংবাদিক সুবর্ণা হামিদের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় একদর জুয়ারি। এতে সাংবাদিক সুবর্ণাসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

মামলায় আসামী করা হয়েছে মল্লিকা এলাকার কামাল হোসেনের ছেলে কামরুল (২৩), কুনু মিয়ার ছেলে মামুন (৩৭), মৃত পাখি মিয়ার ছেলে কামাল হোসেন (৪৮), কামাল হোসেনের স্ত্রী নাজমা বেগম (৩৮), মেয়ে আমিনা বেগম (৩২), কুঠিনা বেগম (১৯), মৃত পাখি মিয়ার আরেক ছেলে নিজাম (৩২), কুনু মিয়ার ছেলে সোলেমান (২৩), শেখ শাহনুর  (২১) সহ অজ্ঞাত ৩ থেকে ৪ জন।

এ ব্যাপারে ওসি শাহদত হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। গভীর রাতেও অভিযান চালানো হয়েছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।


আপনার মন্তব্য

আলোচিত