০৪ জুলাই, ২০১৯ ২১:৩৩
হুইল চেয়ারে বসে আসেন মাথায় টুপি পরিহিত এক বয়স্ক ব্যক্তি। হুইল চেয়ার সমেত তাকে ঠেলে নিয়ে যাচ্ছেন ধুতি পরিহিত এক তরুণ। তাদের পোষাকই জানান দিচ্ছে- হুইল চেয়ারে বসা লোকটি ধর্মে মুসলমান। আর হুইল চেয়ার ঠেলে নেওয়া তরুণটি হিন্দু।
রথযাত্রা উৎসব চলাকালে বৃহস্পতিবার নগরে বন্দরবাজার এলাকায় দেখা যায় সম্প্রীতির এই সুন্দর চিত্রটি।
রথযাত্রা উৎসব ছিলো বৃহস্পতিবার। হিন্দু সম্প্রদায়ের এই উৎসব দেখতে নানা ধর্মের লোকজনই হাজির হন। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হয়নি। ধর্মীয় ভেদাভেদ ভুলে উৎসবে শরীক হন হিন্দু-মুসলিম সবাই।
রথযাত্রা বিভিন্ন মন্দির থেকে জগন্নাথের রথ নিয়ে নগরীর ঘুরে রিকাবীবাজার এলাকায় জড়ো হন পূজারীরা। বন্দরবাজার এলাকা দিয়ে একটি রথ টেনে নিচ্ছিলেন ভক্তরা। রথকে অনুসরণ করে তার পেছন পেছন এগিয়ে চচ্ছিলো ওই হুইল চেয়ারটিও।
যা দৃষ্টি কারে রথযাত্রায় অংশ নেওয়া ভক্তবৃন্দসহ পথচারীদের। এমন সম্প্রীতির বাংলাদেশই প্রত্যাশিত বলে এসময় মন্তব্য করেন অনেকে।
আপনার মন্তব্য