কমলগঞ্জ প্রতিনিধি

০৪ জুলাই, ২০১৯ ২১:৪০

কমলগঞ্জে বঙ্গবন্ধু কাপে আধকানী ও বঙ্গমাতায় কুমড়াকাপন বিদ্যালয় চ্যাম্পিয়ন

মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ সমাপ্ত হয়েছে।  ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় আধকানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৩-২ গোলে আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৩-১ গোলে গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টায় কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলার সমাপনী অনুষ্ঠানে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ, সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান, আলিনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোবারক রেহাসেন সরকার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোশাররফ হোসেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলেতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার চ্যাম্পিয়ন মোট ২০টি দল নিয়ে গত বুধবার উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছিল।

আপনার মন্তব্য

আলোচিত