সিলেটটুডে ডেস্ক

০৪ জুলাই, ২০১৯ ২৩:২৩

রোববারের হরতালের সমর্থনে নগরীতে মিছিল

গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা ৭ জুলাই রবিবার অর্ধ দিবস হরতাল সফল করতে মিছিল ও পথসভা অনুষ্ঠিত।

বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে বামজোট আহুত হরতাল সফল করতে বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় সিটি পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে হরতালের সমর্থনে একটি মিছিল শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিতু মিয়া পয়েন্টে এসে শেষ হয়।
 
সমাবেশগুলোতে বাসদ (মার্কসবাদী)  সিলেট জেলার আহবায়ক উজ্জ্বল রায়ের সভাপতিত্বে এবং ছাত্র ইউনিয়ন জেলা সাধারন সম্পাদক নাবিল এইচ এর পরিচালনায় বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবি জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, যুগ্ম সম্পাদক খায়রুল হাছান, বাসদ মার্কসবাদী) জেলা সদস্য হুমায়ুন রশীদ সোয়েব, সুশান্ত সিনহা, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সারাবিশ্বে যখন গ্যাসের মূল্য কমছে সেখানে আমাদের দেশে অযৌক্তিক গ্যাসের মূল্যবৃদ্ধি করা হচ্ছে লুটেরা ব্যবসায়ীদের স্বার্থে। ব্যবসায়ীদের পকেট ভারি করতে জনগণের পকেট কাটার ব্যবস্থার আয়োজন।

বক্তারা অগণতান্ত্রিক ভাবে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারে সরকারকে বাধ্য করতে ৭ জুলাই রবিবার ৬-২ টা হরতাল সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানান।

আপনার মন্তব্য

আলোচিত