০৬ জুলাই, ২০১৯ ২১:৫৪
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, প্রতারক চক্রের হাতে পড়ে আমাদের যুব সমাজ প্রবাসে গিয়ে বিভিন্ন নানা সমস্যায় পড়তে প্রতিনিয়ত। অবৈধ এজেন্সির মাধ্যমে যারার প্রবাসে যান তারা বিভিন্ন সময় নানান ভাবে প্রতারিত হয়ে ওই দেশেই কারাবরণ করছেন। তাদেরকে সরকার ছাড়িয়ে আনতে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এসব সমস্যা সমাধান এবং দক্ষ শ্রম বাজার সৃষ্টির লক্ষ্যে প্রতিটি উপজেলায় সরকার ভাবে প্রশিক্ষণ সেন্টার চালু করার উদ্যোগ গ্রহণ করছে সরকার। অচিরেই জৈন্তাপুরে মানব সম্পদ উন্নয়নের জন্য একটি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন প্রশিক্ষণ সেন্টার চালু করা হবে।
শনিবার (৬ জুলাই) সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হল রুমে, উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ ‘বাস্তব প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জনেই নিরাপদ অভিবাসনের একমাত্র উপায়’ শীর্ষক আয়োজিত সেমিনার সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, যারা কর্মসংস্থানের লক্ষ্যে প্রবাসে যেতে ইচ্ছুক তারা ভিসার আবেদনের সাথে সাথে প্রশিক্ষণ গ্রহণ করা বাধ্যতামূলক। দক্ষ জনশক্তির গড়ার লক্ষ্যে সরকার বিভিন্ন জেলায় প্রশিক্ষণ সেন্টার চালু করেছে। এরই ধারাবাহিকতায় সিলেটে দুটি প্রশিক্ষণ সেন্টার রয়েছে। সেখানে প্রশিক্ষণের জন্য বাড়তি কোন টাকা পয়সার প্রয়োজন পড়ে না। প্রবাসের আইন সে দেশের নিয়ম অনুসারে চলে, সেখানে কে দালাল মাধ্যমে গিয়েছে তা বিবেচিত হয় না।
তিনি আরো বলেন, আপনাদের সহযোগিতা ও সদিচ্ছা না থাকলে কোন কিছুই করা সম্ভব হবে না। বিদেশের বাজারে নার্স, গাড়ী চালক ও সেচ্ছাসেবীদের প্রচুর চাহিদা রয়েছে। এসকল ক্যাটাগরিতে জনশক্তি প্রেরণের জন্য আমার কাছে প্রচুর সুযোগ সুবিধা রয়েছে, শুধুমাত্র আপনারা এগিয়ে আসতে হবে, এছাড়া ভিসা নিশ্চিত হওয়ার পর বিদেশগামীদের সরকার ঋণ প্রাপ্তির বিশেষ সুবিধা দিয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষার কোর্স চালু করার আহবান জানান।
উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান হোসেনের পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক অলিউর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র এ.এস.পি কানাইঘাট সার্কেল মোহাম্মদ আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মো. মাইনুল জাকির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সিরাজুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, পলিনা রহমান, ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, শাহ আলম চৌধুরী তোফায়েল, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ইয়াহিয়া, আবুল কাহির, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপাধাক্ষ্য শাহেদ আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের প্রিন্সিপাল ফজলুর হক, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ হেলাল উদ্দিন, জৈন্তাপুর উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, নিজপাট ইউপি আ.লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, উপজেলা শ্রমীকলীগের সভাপতি মোঃ ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম-আহবায়ক কুতুব উদ্দিন, শাহিনুর রহমান, যুবলীগ নেতা আমিন আহমদ, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান সবুজ সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য