সিলেটটুডে ডেস্ক

০৮ জুলাই, ২০১৯ ০০:১৯

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে ইনাম চৌধুরী

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী।

রোববার (৭ জুলাই) রাতে  আওয়ালী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলটির ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ইনাম আহমেদ চৌধুরীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।

ইনাম আহমেদ চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন।

সিলেট-১ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন ইনাম আহমেদ চৌধুরী। তবে ওই আসনে ধানের শীষের প্রতীক পান খন্দকার আবদুল মুকতাদির। এরপর তিনি গত বছরের ১৯ ডিসেম্বর রাতে গণভবনে শেখ হাসিনার হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন। প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরীর গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে।

আপনার মন্তব্য

আলোচিত