সুনামগঞ্জ প্রতিনিধি

১২ অক্টোবর, ২০১৯ ১২:৪৫

সুনামগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নে প্রত্যন্ত গ্রামে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ তাদের মধ্যে ঔষধপত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে ও পিকেএসএফ এর সহযোগিতায় সদর উপজেলার ভৈষারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

এলাকার হতদরিদ্র ৩ শতাধিক শিশু, মহিলা ও পুরুষদের হার্ট, চর্ম, যৌন, চক্ষু, দাঁত ও ডায়াবেটিক রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধপত্র দেয়া হয়। কার্যক্রমের সার্বিক সমন্বয় করেন পদক্ষেপ সমৃদ্ধি কর্মসূচির কো-অর্ডিনেটর মো. শাহজাহান সিরাজ।

দিনব্যাপী রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন, ডেপুটি সিভিল সার্জন, সুনামগঞ্জ ডা. মোহাম্মদ আশরাফুল হক, ডা. মো. শামছুজ্জামান, ডা. শাহিনুর আক্তার।
চিকিৎসা সেবায় সহায়তা করেন, স্বাস্থ্য কর্মকর্তা সুলতান মাহমুদ ও জাহিদ হাসান।

ঔষধ বিতরণ কার্যক্রমের দ্বায়িত্বে ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার মো. মতিউর রহমান, এমআইএস অফিসার মো. মনিরুজ্জামান, ইডিও মো. মাইদুল ইসলাম ও এসডিও মো. জাহেদুল ইসলাম।

এ ধরনের ২৯টি ক্যাম্প ইতিপূর্বে সফলভাবে সম্পন্ন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত