ছাতক প্রতিনিধি

০৭ ডিসেম্বর, ২০১৯ ২৩:০৪

ছাতকে ডাকাতি ও অস্ত্রসহ ৫ মামলার আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের ছাতকে ডাকাতি ও অস্ত্রসহ ৫ মামলার পলাতক আসামি ইলিয়াস আলীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইলিয়াস আলী চরমহল্লা ইউনিয়নের শেওতচর গ্রামের ছোয়াব আলীর পুত্র।

গোপন সংবাদের ভিত্তিতে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জহিরুল ইসলাম ও এএসআই আব্দুল মান্নান অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন।

ইলিয়াস আলী ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ ৫টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত