২৮ মার্চ, ২০২০ ২০:৪৬
সরকারি আইন না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় হবিগঞ্জের মাধবপুরে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার মাধবপুর পৌর শহর, ছাতিয়াইন এলাকায় অভিযান চালিয়ে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
এই তথ্য নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার।
আপনার মন্তব্য