০১ মে, ২০২০ ১৮:২৭
হবিগঞ্জে শুক্রবার নতুন করে ১২ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। নতুন করে শনাক্ত হওয়াদের মধ্যে একজন নার্স, একজন ব্যাংক কর্মকর্তা, ৩ জন সরকারী কর্মকর্তা রয়েছেন বলে জানিয়েছেন জেলার সহকারি সিভিল সার্জন ডা. মোখলেসুর রহমান উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন শনাক্তদের মধ্যে বানিয়াচং উপজেলায় ১ জন, বাহুবলে ১ জন, চুনারুঘাটে ১ জন, মাধবপুরে ৩ জন, নবীগঞ্জে ৫ জন ও সদরে ১ জন। তন্মধ্যে পুরুষ ১০ জন ও নারী ২ জন। আক্রান্তদের বয়স ১৪ থেকে ৫১ এর মধ্যে।
বিজ্ঞাপন
এ নিয়ে জেলায় মোট সনাক্ত ৬৬ জন। এরমধ্যে মারা গেছেন ১ জন। সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জ জেলায়ই সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন।
এছাড়া আগে আক্রান্ত রোগীর স্বচজন ও নারায়নগঞ্জ ফেরত একাধিক ব্যক্তির শুক্রবার শনাক্ত হন বলে জানা গেছে।
আপনার মন্তব্য