১১ নভেম্বর, ২০১৮ ১৫:১৮
জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সিলেট-১ আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করে তা জমা দিয়েছেন।
শুক্রবার (৯ নভেম্বর) বিকেলে তিনি সিলেট আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতাকে সাথে নিয়ে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে আজ রোববার (১১ নভেম্বর) সকালে ঢাকার ধানমন্ডিতে দলীয় প্রধানের রাজনৈতিক কার্যালয় জমা করেন তিনি।
এ সময় তার সাথে সিলেটের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সিলেট-১ আসন থেকে ড. এ কে আবদুল মোমেনকে নির্বাচন করার জন্য মনোনয়ন ফরম কেনা বাবদ ৩০ হাজার টাকার চেক প্রদান করেছেন তারই বড় ভাই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার (৯ নভেম্বর) বিকেলে ঢাকাস্থ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপির বাসায় ছোট ভাই মোমেনকে এই চেক প্রদান করেন তিনি।
আপনার মন্তব্য