সিলেটটুডে ডেস্ক

১১ নভেম্বর, ২০১৮ ১৮:৪৩

ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চায় বিএনপিসহ ৮ দল

বিএনপিসহ ৮টি দল ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চায়, এজন্যে তারা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে।

জোটগতভাবে নির্বাচন করলে এবং শরিক দলের প্রতীক ব্যবহার করতে চাইলে রোববারের মধ্যেই তা জানাতে সব নিবন্ধিত দলকে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। এর ধারাবাহিকতায় বিএনপি তাদের সাত শরিক দলকে ধানের শীষ প্রতীক ব্যবহারের অনুমতি দেওয়ার কথা ইসিকে চিঠি দিয়ে জানিয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তির সরকার, সাবেক আমলা আবদুল বারী ও প্রেস উইং কর্মকর্তা শায়েরুল কবির রোববার বিকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ওই চিঠি নির্বাচন কমিশন সচিবের কাছে পৌঁছে দেন।

চিঠিতে বলা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আটটি দলের যৌথভাবে মনোনীত প্রার্থীরা বিএনপির ধানের শীষ প্রতীক ব্যবহার করবেন।

বিএনপি ছাড়া বাকি সাত দল হল- কল্যাণ পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্ট (জাগপা), বাংলাদেশ মুসলিম লীগ ও জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ।

পরে বিজন কান্তি সরকার সাংবাদিকদের বলেন, এক প্রতীক ব্যবহারের জন্য জোটের নিবন্ধিত আটটি দলের তালিকা তারা কমিশনে জমা দিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত