সিলেটটুডে ডেস্ক

২৬ নভেম্বর, ২০১৮ ২০:১৫

বিএনপির মনোনয়ন পেলেন যারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি। এ উপলক্ষে গুলশান কার্যালয়ে সকাল থেকেই ভিড় করেন বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা।

সোমবার (২৬ নভেম্বর) দুপুর থেকে দলীয় মনোনয়নপ্রাপ্তদের চিঠি দেওয়া শুরু করে বিএনপি।

এখন পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল ও রংপুরের বেশ কয়েকটি আসনে মনোনয়ন প্রদান করা হয়েছে।

ঢাকা বিভাগ:
ঢাকা-২ আমান উল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ সালাউদ্দিন আহমেদ, ঢাকা-৫ নবীউল্লাহ নবী, ঢাকা-৬ আবুল বাশার, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-৯ হাবিব উন নবী সোহেল, ঢাকা-১৩ আব্দুস সালাম, ঢাকা-১৪ এস এ সাজু।

চট্টগ্রাম বিভাগ:
ফেনী-১ খালেদা জিয়া, নোয়াখালী-১ ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, নোয়াখালী-২ জয়নুল আবদীন ফারুক, নোয়াখালী-৩ মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ ব্যারিস্টার মওদুদ আহমদ, নোয়াখালী-৬ ফজলুল আজিম।

সিলেট বিভাগ:

সিলেট-২ তাহসিনা রুশদী লুনা।

রংপুর বিভাগ:
পঞ্চগড়-১ ব্যারিস্টার নওশাদ জমির, পঞ্চগড়-২ তাসমিয়া প্রধান, ঠাকুরগাঁও-১ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর-১ মঞ্জুরুল ইসলাম ও মামুনুর রশিদ, দিনাজপুর-২ সাদিক রিয়াজ পিনাক, দিনাজপুর-৩ সৈয়দ জাহাঙ্গীর আলম ও মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর-৪ হাফিজুর রহমান ও আক্তারুজ্জামান মিয়া, দিনাজপুর-৫ এজেডএম রেজওয়ানুল হক ও জাকারিয়া বাচ্চু, দিনাজপুর-৬ লুৎফর রহমান মিন্টু ও শাহীনুর ইসলাম মন্ডল, কুড়িগ্রাম-১ আসনে রানা ও শামীম, কুড়িগ্রাম-২ আসনে সোহেল ও আবু বকর, কুড়িগ্রাম-৩ আসনে তাজবীর ও আব্দুল খালেক, কুড়িগ্রাম-৪ আসনে মকলেস ও আজীজ, গাইবান্ধা-১ আসনে খন্দকার জিয়াউল ইসলাম ও মোজাহারুল ইসলাম, গাইবান্ধা-২ আসনে টুটুল ও আহাদ আহমেদ, গাইবান্ধা-৩ আসনে ডা. সাদিক, গাইবান্ধা-৪ আসনে ওবায়দুল হক ও ফারুক আলম, গাইবান্ধা-৫ আসনে হাসান ও ফারুক কবীর, রংপুর-১ এ মোকারম হোসেন সুজন, রংপুর-২ এ ওয়াহেদুজ্জামান মামুন ও মোহাম্মদ আলী, রংপুর-৩ এ মোজাফফর আহমেদ ও রিতা রহমান, রংপুর-৪ এ এমদাদুল হক ভরসা, রংপুর-৫ এ সোলাইমান আলম ও ড. মমতাজ, রংপুর-৬ এ সাইফুল ইসলাম।

রাজশাহী বিভাগ:
বগুড়া-৬ ও ৭ আসনে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, নওগাঁ-১ আসনে মোস্তাফিজুর রহমান ও ড. মোহাম্মদ, নওগাঁ-২ আসনে শামসুজ্জোহা ও খাজা নাজিবুল্লাহ, নওগাঁ-৩ আসনে আরেফিন সিদ্দিকী ও রবিউল আলম, নওগাঁ-৪ আসনে শামুসুল আলম প্রামাণিক ও ইকরামুল বারি টিপু, নওগাঁ-৫ আসনে জাহিদুল ভুলু ও নজরুল হক, নওগাঁ-১ আসনে রেজাউল ইসলাম ও আলমগীর কবির, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে শাহজাহান মিয়া ও বেলালি বাকি, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আনওয়ারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আবদুল ওহেদ ও হারুন অর রশিদ, নাটোর-১ তাইফুল ইসলাম টিপু/অধ্যক্ষ কামরুন নাহার শিরীন, নাটোর-২ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিরাজগঞ্জ-২ ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩ আবদুল মান্নান তালুকদার, জয়পুরহাট-১ আসনে ফয়সাল আলিম ও ফজলুর রহমান, জয়পুরহাট-২ আসনে খলিলুর রহমান ও গোলাম মোস্তফা, পাবনা-৫ অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর) আসনে ব্যারিস্টার আমিনুল ইসলাম, রাজশাহী-২ (সদর) আসনে মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে শফিকুল হক মিলন, রাজশাহী-৪ (বাগমারা) আসনে আবু হেনা, রাজশাহী-৬ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে নাদিম মোস্তফা ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে আবু সাঈদ চাঁদ।

বরিশাল বিভাগ:
বরগুনা-১ মতিউর রহমান তালুকদার ও নজরুল ইসলাম মোল্লা, বরগুনা-২  নুরুল ইসলাম মনি, পটুয়াখালী-১ আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২  সুরাইয়া আখতার চৌধুরী, শহীদুল আলম তালুকদার ও সালমা আলম, পটুয়াখালী-৩ হাসান মামুন ও মো. শাহজাহান, পটুয়াখালী-৪ এবিএম মোশাররফ হোসেন ও মনিরুজ্জামান মুনির, ভোলা-২ হাফিজ ইব্রাহিম ও রফিকুল ইসলাম মনি, ভোলা-৩ হাফিজউদ্দিন আহমেদ ও কামাল হোসেন, ভোলা-৪ নাজিমউদ্দিন আলম ও মো. নুরুল ইসলাম, বরিশাল-১ জহিরউদ্দিন স্বপন ও আবদুস সোবহান, বরিশাল-২ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সরফুদ্দিন আহমেদ সান্টু ও শহিদুল হক জামাল, বরিশাল-৩ জয়নুল আবেদীন ও সেলিমা রহমান, বরিশাল-৪ মেজবাহ উদ্দিন ফরহাদ ও রাজীব আহসান, বরিশাল-৫ মজিবর রহমান সারওয়ার ও এমাদুল হক চাঁন, বরিশাল-৬ আবুল হোসেন খান ও রশিদ খান, ঝালকাঠি-১ শাহজাহান ওমর, ঝালকাঠি-২ রফিকুল ইসলাম জামাল, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ও জেবা খান, পিরোজপুর-৩ রুহুল আমিন দুলাল ও শাহজাহান মিয়া।

বরিশাল বিভাগের পিরোজপুর-১ ও বরগুনা-১ আসন ২০ দলীয় জোটের প্রার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত