নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০১৮ ২১:২৩

সিলেটে সাংসদ হতে চান ৬৬ নেতা

উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা

সিলেট উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। বুধবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন দলের প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে এসে মনোনয়নপত্র জমা দেন।

সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল হক জানান, সিলেটের ৬টি আসনে ৬৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে সিলেট-১ আসনে ১১ জন, সিলেট-২ আসনে ১২ জন ও সিলেট-৩ আসনে ১৩ জন, সিলেট-৪ আসনে ৮ জন, সিলেট-৫ আসনে ১২জন ও সিলেট-৬ আসনে ১০জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তিনি জানান, সিলেটের ৬ আসনে ৬  আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৭৩ জন।

বুধবার সকালে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের মনোনয়নপত্র জমা দানের মধ্য দিয়ে শুরু হয় মেষ দিনের মনোনয়নপত্র জমাদানের কার্যক্রম। এরপর দিনভর বিভিন্ন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র জমা দেন। সন্ধ্যা পর্যন্ত চলে এ কার্যক্রম। প্রার্থী আর দলীয় নেতাকর্মীদের ভিড় লেগেছিলো জেলা প্রশাসকের কার্যালয়ে।

বেলা আড়াইটায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সাথে নিয়ে সিলেট-১ আসনে আওয়ামীলীগের প্রার্থী মনোনয়ন জমা দেন তার ভাই ড.একে আব্দুল মোমেন। বিকেলে বিএনপির প্রার্থী সাবেক সচিব ইনাম আহমদ চৌধুরী তাঁর মনোনয়নপত্র জমা দেন।

বেলা ১টার দিকে মনোনয়নপত্র জমা দিতে আসেন সিলেট-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আর বিকেলে মনোনয়নপত্র জমা দেন এ আসনে বিকল্পধারার প্রার্থী সাবেক সচিব শমসের মবিন চৌধুরী।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে, মনোনয়ন পত্র জমাদানকারীদের মধ্যে রয়েছেন- সিলেট-১: ড. এ কে আব্দুল মোমেন (আওয়ামীলীগ), খন্দকার মুক্তাদির ও ইনাম আহমদ চৌধুরী (বিএনপি), উজ্জল রায় (বাসদ-মার্কসবাদী), প্রণব জ্যোতি পাল (বাসদ), রেদওয়ানুল হক (ইসলামী আন্দোলন), মোহাম্মদ ফয়জুল হক (ইসলামী ঐক্যজোট), ইউসুফ আহমদ (পিপুল পার্টি), মাহমুদুর রহমান চৌধুরী (জাপা)।

সিলেট-২:  তাহমিনা রুশদীর লুনা ও ব্যারিস্টার আবরার ইলিয়াস (বিএনপি), ইয়াহিয়া চৌধুরী এহিয়া (জাপা), মাওলানা কাজী আমিন উদ্দিন (জমিয়তে উলামায়ে ইসলাম), মনোয়ার হোসেন (এনপিপি) মুনতাছির আলী (খেলাফত মজলিস), মো. মোশাহিদ খান (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট), মোকাব্বির খান (গণফোরামের), এনামুল হক সরদার (স্বতন্ত্র)।

সিলেট-৩:  মাহমুদ উস সামাদ চৌধুরী (আওয়ামী লীগ), শফি আহমদ চৌধুরী, এম এ হক, ব্যারিস্টার এম এ সালাম ও আব্দুল কাইয়ুম চৌধুরী (বিএনপি), মাওলানা আতিকুল ইসলাম ও মাওলানা নজরুল ইসলাম (জমিয়তে উলামায়ে ইসলাম), জুনায়েদ মোহম্মদ ও অ্যাডভোকেট আব্দুল ওদুদ (স্বতন্ত্র), দিলওয়ার হোসাইন (খেলাফত-মজলিস), এম এ মতিন চৌধুরী (জাপা)।

সিলেট-৪: ইমরান আহমেদ (আওয়ামী লীগ), দিলদার হোসেন সেলিম ও অ্যাডভোকেট সামসুজ্জামান জামান (বিএনপি), মাওলানা আতাউর রহমান (জমিয়তে উলামায়ে ইসলাম)।

সিলেট-৫:  হাফিজ আহমদ মজুমদার (আওয়ামী লীগ), মাওলানা উবায়েদুল্লাহ ফারুক (জমিয়তে উলামায়ে ইসলাম), মামুনুর রশিদ মামুন ও শরিফ আহমদ লস্কর (বিএনপি), ফয়জুল মনিব চৌধুরী (স্বতন্ত্র), মাওলানা ফরিদ উদ্দিন (জামায়াত), মাওলানা নুরুল আমিন (ইসলামী আন্দোলন), সেলিম উদ্দিন (জাপা), অ্যাডভোকেট বাহার উদ্দিন আল রাজি (গণফোরাম)।

সিলেট-৬: নুরুল ইসলাম নাহিদ (আওয়ামী লীগ), ফয়সাল চৌধুরী ও হেলাল খান (বিএনপি), মাওলানা আসাদ উদ্দিন আল মাহমুদ (জমিয়তে উলামায়ে ইসলাম), শমসের মবিন চৌধুরী (বিকল্পধারা),  মাওলানা হাবিবুর রহমান (জামায়াত), জাহাঙ্গীর হোসেন (স্বতন্ত্র)।

আপনার মন্তব্য

আলোচিত