নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০১৮ ০০:৫০

আয় বাড়লেও সম্পদ কমেছে সেলিম উদ্দিনের

গত নির্বাচনে সিলেট-৫ আসন থেকে প্রথমবারের মতো সাংসদ হন জাতীয় পার্টি নেতা সেলিম উদ্দিন। নির্বাচনের আগে তাঁর বার্ষিক আয় ছিলো ১২ লাখ ৮৩ হাজার ৬৫২ টাকা। পাঁচ বছরের ব্যবধানে তাঁর বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছে  ২৫ লাখ ৩০ হাজার টাকা।

এবার সিলেট-৫ ও ৬ আসনে মনোনপত্র জমা দিয়েছিলেন সংসদের বিরোধী দলীয় এ হুইপ। তবে গত রোববার তাঁর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

পেশায় ব্যবসায়ী এই সাংসদের পাঁচ বছর আগে অস্থাবর সম্পদ ছিলো  ১ কোটি ২০ লাখ ৮৩ হাজার ৬৫২ টাকা। বর্তমানে অস্থাবর সম্পদ ১ কোটি ১০ লাখ ৬০ হাজার ১৯ টাকা। ২০১৪ সালে সেলিম উদ্দিনের স্থাবর সম্পদ ছিলো ১ কোটি ৬৮ লাখ ৯৯ হাজার ৭০ টাকা। বর্তমানে স্থাবর সম্পদ ১ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা মূল্যের।

আপনার মন্তব্য

আলোচিত