০৮ ডিসেম্বর, ২০১৮ ২০:৩৪
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যকে ৫টি আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি।
দলীয় নিবন্ধন না থাকায় বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন তারা।
শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের চিঠি তুলে দেওয়া হয় নাগরিক ঐক্যের প্রতিনিধির কাছে। এরআগে বিএনপি থেকে নাগরিক ঐক্যের জন্য ৯ জন প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল। যদিও গত ১৭ নভেম্বর ৩৫ জনের মনোনয়ন তালিকা প্রকাশ করেছিল দলটি।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসন থেকে নির্বাচন করবেন। এ ছাড়া নারায়ণগঞ্জ-৫ আসনে এস এম আকরাম, বরিশাল-৪ আসনে জে এম নুরুর রহমান, রংপুর-১ আসনে শাহ মো. রহমতউল্লাহ ও রংপুর-৫ আসনে মোফাখখারুল ইসলাম নবাব চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।
আপনার মন্তব্য