০৮ ডিসেম্বর, ২০১৮ ২০:৪৩
জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) জন্যে ৫টি আসন ছেড়েছে বিএনপি।
শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের চিঠি তুলে দেওয়া হয় দলটির প্রতিনিধির কাছে। গত ১৭ নভেম্বর ১৩২ জনের মনোনয়ন তালিকা প্রকাশ করেছিল দলটি।
নিজেদের ৫টি আসন পাওয়ার কথা নিশ্চিত করেছেন জেএসডি নেতা আব্দুল মালেক রতন।
তিনি জানান, লক্ষ্মীপুর-৪ আসনে আ স ম আব্দুর রব, কুমিল্লা-৪ আসনে আব্দুল মালেক রতন, ঢাকা-১৮ আসনে শহিদুদ্দিন মাহমুদ স্বপনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়াও কিশোরগঞ্জ-৩ এবং শরীয়তপুর-১ আসন তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর মধ্যে গণফোরাম পেয়েছে ৭টি এবং নাগরিক ঐক্য পেয়েছে ৫টি আসনের মনোনয়ন।
জেএসডি বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করবে।
আপনার মন্তব্য