নিজস্ব প্রতিবেদক

০৮ ডিসেম্বর, ২০১৮ ২২:১৩

সিলেট-৫ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী উবায়দুল্লাহ ফারুক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে মনোনয়ন পেলেন জাতীয় ঐক্যফ্রন্টের শরীক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

শনিবার (৮ ডিসেবর) রাতে ঢাকায় বিএনপির গুলশান কার্যালয় থেকে সিলেট-৫ আসনে মাওলানা উবায়দুল্লাহ ফারুককে প্রার্থী ঘোষণা করা হয়।

সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী জানান, সিলেট-৫ আসনসহ আমাদেরকে দুটি আসন দেয়ায় প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং বিএনপিসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আপনার মন্তব্য

আলোচিত