সিলেটটুডে ডেস্ক

১০ ডিসেম্বর, ২০১৮ ১৫:৩৩

ভোটের পথ খুলল দণ্ডিত দুই বিএনপি নেতার

বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র গ্রহণ করে নির্বাচনের সুযোগ দিতে ইসিকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। ফলে তাদের নির্বাচনে অংশ নিতে আর বাধা নেই।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চ সোমবার (১০ ডিসেম্বর) এ আদেশ দেন। দুর্নীতির মামলায় তাদের সাজা ও দণ্ড স্থগিত থাকায় আদালত এ আদেশ দিয়েছেন বলে তাদের আইনজীবীরা জানিয়েছেন।

নাটোর- ২ আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সিরাজগঞ্জ- ২ আসনের বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। পরে তারা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে আপিল রিট করেন।

আপনার মন্তব্য

আলোচিত