বিয়ানীবাজার প্রতিনিধি

১৯ ডিসেম্বর, ২০১৮ ২০:০৬

বিয়ানীবাজারে বিএনপির শোডাউন

সিলেট-৬ আসনের অন্তর্গত বিয়ানীবাজার উপজেলা। এখানে মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৬১৫ জন। তফশিল ঘোষণা পরবর্তী আনুষ্ঠানিক প্রচারের পর প্রথমবারের মত বিয়ানীবাজার পৌরশহরে ধানের শীষের পক্ষে এক বিশাল শো-ডাউন করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর নেতৃত্বে বুধবার (১৯  ডিসেম্বর) বেলা ২টার দিকে শুরু হওয়া শো-ডাউনে জনতার ঢল নামে। উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

পরবর্তীতে শহরের দক্ষিণবাজারে অনুষ্ঠিত পথসভায় ধানের শীষের প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশবাসী জোটবদ্ধ হয়েছেন। আর এবার নির্বাচনে বিজয়ী হয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার পাশাপাশি কারান্তরীণ বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

এসময় তিনি ভোটকেন্দ্র পাহারা দেয়ার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুল, সহ সভাপতি আতাউর রহমান, দেলওয়ার হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ, ছাত্রদল সভাপতি ফয়েজ আহমদ, সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, নেতা রাজন আহমদ, ফয়েজ আহমদ, আয়নুল আবেদিন, এনামুল ইসলাম, আহসান জামিল, টিপু রানা, সাহেদ আহমদ, জাবের আহমদ, আক্তার হোসেন লিমন প্রমুখ ।

আপনার মন্তব্য

আলোচিত