গোয়াইনঘাট প্রতিনিধি

১৯ ডিসেম্বর, ২০১৮ ২০:৩৬

উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন ইমরানপত্নী ড. নাসরিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ও সিলেট-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইমরান আহমদের সহ সহধর্মিণী ড.নাসরিন আহমদ বলেছেন, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে যে মানুষটি দিনে রাতে সমান তালে পরিশ্রম করে যাচ্ছেন তার নাম শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দাবিত হয়েছে। উন্নয়নের নির্দিষ্ট কক্ষপথে এগিয়ে চলছে লাল সবুজের পতাকার বাংলাদেশ। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনার ঘোষিত রূপকল্প বাস্তবায়ন পরিক্রমায় এগিয়ে চলছে। দেশের সর্বত্র উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে আওয়ামী লীগ সরকার জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

বুধবার (১৯ ডিসেম্বর) সিলেটের গোয়াইনঘাটের নলজুরী, সোনাটিলা, মুজিবনগর, কালীনগর, রহমতপুর, মুসলিমনগর, লাখেরপার, ছৈলাখেল ৮মখন্ড, ছৈলাখেল ৯মখন্ড সহ বিভিন্ন স্থানে গণসংযোগ এবং পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সিলেট-৪ আসনের সবকটি উপজেলায় যোগাযোগ, চিকিৎসা, শিক্ষা, বিদ্যুৎ,  ব্রিজ, কালভার্ট, বন্যা নিয়ন্ত্রক বাঁধ, অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়িত হয়েছে। এখানকার উন্নয়নের চিত্রগুলো দেখে আসন্ন ৩০ ডিসেম্বর আপনারা আপনাদের মূল্যবান রায় দিন। যোগ্যতা, উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন, আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা এবং অসমাপ্ত উন্নয়ন বাস্তবায়নে নৌকায় ভোট দিন। আপনাদের নেতা ইমরান আহমদকে আবারো নৌকায় বিজয়ী করলে আবারো এখানে উন্নয়নের জোয়ার বইবে। কেননা আওয়ামীলীগ প্রতিশ্রুতি নয়, উন্নয়ন বাস্তবায়নের রাজনীতিতে বিশ্বাস করে।

তিনি আরো বলেন, আমার স্বামী আপনাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, তার জন্য বহুবার আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। যতবারই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে ততবারই উন্নয়ন হয়েছে। এই সিলেট-৪ আসনের আজকের বৃহৎ যত বাস্তবায়িত উন্নয়ন যত প্রকল্প দেখবেন তার সিংহভাগ উন্নয়নই আওয়ামী লীগ তথা ইমরান আহমদের মাধ্যমে হয়েছে। এক সময়ে নৌকা পায়ে হেটে এসব এলাকায় ভোট চাইতে আসতাম, কিন্তু এখন সেই দিন নেই। জনগণের সেবায় নিয়োজিত বর্তমান সাংসদ ইমরান আহমদ আপনাদের সকল উন্নয়ন বাস্তবায়ন করে যাচ্ছেন। ৩০ ডিসেম্বর নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে আপনাদের উন্নয়ন কর্মকাণ্ড সচল রাখুন।

এসব গণসংযোগ ও পথ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, আওয়ামী লীগ নেতা মিনহাজুর রহমান, রফিকুল ইসলাম, ইব্রাহীম আলী, সুরুজ আলী,  আব্দুল আজিজ, যুবলীগ নেতা রেজাউল করিম রাজ্জাক, জাফলং পিয়াইন বার্তার সম্পাদক ইমরান হোসেন সুমন, রাশেদ পারভেজ লাভলু, নাজিম উদ্দিন, ছাত্রলীগ নেতা আহমেদ সুহেল জয়, ইউসুফ আহমদ, মামুন আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত