নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০১৮ ০২:১৮

সিলেট-২ আসনে ঐক্যফ্রন্টের নতুন প্রার্থী মুকাব্বির খান

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে বিএনপির প্রার্থী নিখোঁজ ইলিয়াসপত্নী তাহসিা রুশদীর লুনার প্রার্থীতা স্থগিতের কারণে এ আসনে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খানকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

ঐক্যফ্রন্টের নীতি নির্ধারকেরা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। মোকাব্বির খান এ আসনে সূর্য্য প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর গণফোরামের সভাপতি অ্যাডভোকেট আনছার খান।

তিনি বলেন, ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে মৌখিকভাবে মোকাব্বির খানকে সিলেট-২ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্টে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনার আপিল আবেদনের রায় জানার পর আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা চূড়ান্ত করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত