সিলেটটুডে ডেস্ক

২০ ডিসেম্বর, ২০১৮ ১১:৫৯

বিকালে ড. কামালের সংবাদ সম্মেলন

জরুরি সংবাদ সম্মেলনে আসছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর পুরোনো পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শাইরুল কবির খান এ তথ্য জানান।

এ সময় সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন ছাড়াও বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

আপনার মন্তব্য

আলোচিত