নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০১৮ ১৯:২১

ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না: শফি চৌধুরী

সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী শফি আহমদ চৌধুরী বলেছেন, ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। ৩০ ডিসেম্বর ভোট বিপ্লবের মাধ্যমে জনগণ সেটা প্রমাণ করে দিবে ইনশাআল্লাহ। হত্যা, গুম আর মামলা-হামলার জবাব দেওয়ার দিন আগামী ৩০ ডিসেম্বর। ভোটের মাঠে নিঃস্ব হয়ে আওয়ামীলীগ এখন দিশেহারা। প্রশাসনকে ব্যবহার করে তারা এখন ফায়দা লুটার চেষ্টায় লিপ্ত। তিনি জনগণকে সাবধান হওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ও সিলাম ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা জায়গীরদার, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, যুবদলের কেন্দ্রীয় নেতা ইকবাল বাহার চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সেক্রেটারি শামীম আহমদ, বরইকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জাকারিয়া খান, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা শাহেদুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ মহসিন, আলী আহমদ হিরা, মাছুম মেম্বার, ডা. এনামুল হক, কামাল হোসেন, লয়লু মিয়া মেম্বার, আব্দুল মন্নান, নিজাম উদ্দিন, আনোয়ার হোসেন, কামাল আহমদ, বেলাল আহমদ মামুন, আজমল হোসেন, আজমল আলী, শাহ আলম, ইকরামুজ্জামান ইমরান, আহমদ মেম্বার, হাবিবুর রহমান মাছুম প্রমুখ।

পরে শফি আহমদ চৌধুরী দক্ষিণ সুরমা কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম এবং নুর জাহান মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদারের সাথে মতবিনিময় করেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের  সাথে কথা বলেন।

আপনার মন্তব্য

আলোচিত